ঢাকা, শুক্রবার, ২০ নভেম্বর, ২০২৬

কোম্পানীগঞ্জে ৬ বছরের শিশুকে যৌন নির্যাতনের অভিযোগে মামলা, পিতা মাতাকে হয়রানির অভিযোগ

নোয়াখালী জেলার কোম্পানীগঞ্জ উপজেলার চরকাঁকড়া ইউনিয়নে ৬ বছরের এক শিশুকে যৌন নির্যাতনের অভিযোগ উঠেছে চরকাঁকড়া ইউনিয়নের ৫ নং ওয়ার্ডের মান্ত ভুঁইয়া বাড়ীর  আহছান উল্যাহ(৫২),পিতা মৃত আবু বকর ছিদ্দিকের ছেলের বিরুদ্ধে।এই ঘটনার শিশুটির পিতা বাদী হয়ে ২৭/৩/২০২১ইং কোম্পানীগঞ্জ থানায় মামলা দায়ের করেন মামলা নং-২৯/২৭.মামলা এজাহার সুত্রে আরো জানা যায় যৌন নির্যাতনের শিকার শিশুটি ২য় শ্রেনীর পড়ুয়া ছাত্রী।শিশুটি গত ১৫ মার্চ দুপুরে অভিযুক্ত আহছান উল্যার বাড়ীর বাউন্ডারিতে দেয়ালের ভিতর বরই কুড়াতে যায়,এই সময় আহছান উল্যাহ শিশুটিকে বিভিন্ন প্রলোভন দেখিয়ে শিশুটির লজ্জাস্থানে হাত দিয়ে নানা ভাবে যৌন নির্যাতন করে।শিশুটি উপস্থিত কাউকে কিছু না বলে নানার বাড়ীতে চলে গেলে হঠাৎ অসুস্থ ভোধ করলে নানী তাত্ক্ষণিক কোম্পানীগঞ্জ উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত ডাক্তার  উন্নত চিকিৎসার জন্য নোয়াখালী জেনারেল হাসপাতালে প্রেরন করেন।এই ঘটনায় শিশুটির পিতা বাদী হয়ে গত ২৭ মার্চ কোম্পানীগঞ্জ থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করেন।এই মামলার বিষয়ে মামলা তদন্ত কর্মকর্তা(ওসি) রবিউল হক জানান যৌন নির্যাতনের ঘটনায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে কোম্পানীগঞ্জ থানায় মামলা করেন শিশুটি পিতা বাদী হয়ে,যা তদন্তের কাজ চলছে।ভুক্তভোগী শিশুটির পিতা শনিবার দুপুর ১২ ঘটিকার সময় কোম্পানীগঞ্জ প্রেসক্লাবে সংবাদ সম্মেলনের মাধ্যমে এসব তথ্য সাংবাদিকদের জানান।তিনি আরো জানান, বিষয়টি সামাজের গন্যমান্য ব্যক্তিবর্গদের জানালে তারা বিচারের নামে গড়িমসি করায় মামলা করতে বিলম্ব হয় এবং এই ঘটনার ধামাচাপা দেওয়ার জন্য আমাদেরকে নানা ভাবে হুমকি সহ হয়রানির করার উদ্দেশ্যে আমাদের বিরুদ্ধে ২টি মিথ্যা মামলা দায়ের করে বলে জানান।
ads
ads
ads

Our Facebook Page

↑